ইতিবাচক সম্পর্কে ইচ্ছুক, ঢাকাকে বার্তা নয়াদিল্লির - 24 Ghanta Bangla News
Home

ইতিবাচক সম্পর্কে ইচ্ছুক, ঢাকাকে বার্তা নয়াদিল্লির

Spread the love

শেখ হাসিনা ভারত থেকে ফেরার জন্য বাংলাদেশের হাইকমিশনের কাছে পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আর্জি জানানোর পরে দিল্লি ও ঢাকার মধ্যে যে টানাপড়েন তৈরি হয়েছে, তার জেরে দু’দেশের কনসুলার বৈঠকটি স্থগিত হয়ে গিয়েছে। বিষয়টি নিয়ে বিদেশ মন্ত্রকের ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়ালকে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘আমরা বাংলাদেশের সঙ্গে একটি ইতিবাচক, গঠনমূলক এবং ভবিষ্যমুখী সম্পর্ক গড়তে ইচ্ছুক। দু’দেশের সুবিধাজনক সময়ে কনসুলার বৈঠকটি হবে, যাতে অন্য বিষয়ের সঙ্গে ব্যবসাবাণিজ্য, রেল যোগাযোগ, জল সম্পদ ও সীমান্ত সুরক্ষার বিষয়েও কথা হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *