শাল-মহুয়ার গাছের তলায় জন্মানো মৌঢাল মাতিয়ে রাখে রান্নাঘর - 24 Ghanta Bangla News
Home

শাল-মহুয়ার গাছের তলায় জন্মানো মৌঢাল মাতিয়ে রাখে রান্নাঘর

Spread the love

কেমন দেখতে মৌঢাল ছাতু?

কদমার মতন গোল আকৃতির মৌঢাল ছাতু। উপরের অংশ গোল, মসৃণ এবং চকচকে। এর ডাঁটি তুলনামূলক ছোট। যে যে ছত্রাক খাওয়া হয়, তার মধ্যে সবথেকে বড় আকারের এটি। ছালও বাকিগুলির থেকে একটু মোটা বা পুরু। পশ্চিম মেদিনীপুরের জঙ্গলমহলে নানা ধরনের ছত্রাক মেলে, যেগুলি খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করা হয়। সেই তালিকায় কুরকুরা ছাতু, দুর্গা ছাতু, বালি ছাতুর মতোই রয়েছে মৌঢাল ছাতু।

রান্নার আগে করতেই হবে সেদ্ধ:

বিক্রেতারা জানাচ্ছেন, এই ছত্রাক সরাসরি একেবারেই খাওয়া যাবে না। রান্না করার আগে গরম জলে সেদ্ধ করে সেই জলটা ফেলে দিতে হবে। এতে ছাতুর মধ্যে যে মাটি মাটি গন্ধ থাকে সেটাও দূর হয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *