অযোধ্যা এ বার মানকুন্ডুতেই, ৫৬তম বছরে সার্কাস মাঠের পুজোয় বিশেষ চমক ৩৫ ফুটের রামচন্দ্র
বারোয়ারির কোষাধ্যক্ষ শিবশংকর সাহা জানান, ৫৬ বছরে পা দিয়েছে এই পুজো। প্রতিবারের মতো এ বছরও পুজোতেও নতুন থিমের ভাবনা থেকেই তৈরি করা হয়েছে কাল্পনিক অযোধ্যা শহর। ৫০ হাজার টাকা বাজেটের এই পুজোয় বিশেষ চমক ৩৫ ফুটের রামচন্দ্রের মূর্তি। এ ছাড়াও প্রথমবার এই পুজোয় উপস্থিত হয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আরও জানান, শিল্পী গৌরাঙ্গ কৈলা অযোধ্যা নগরীর এই কাল্পনিক মণ্ডপ গড়েছেন। সকলের সঙ্গে মিলেমিশে এক হয়ে থাকার বার্তা দিতেই তাঁদের এই ভাবনা। প্রায় দু’মাস ধরে সময় নিয়ে তৈরি করা হয়েছে এই মণ্ডপ। শিল্পী গণেশ কয়াল জরি, চুমকি, পুথির মালা দিয়ে সাজিয়ে তুলেছেন মায়ের মূর্তি।