শেষ মুহূর্তে ফাজিলার গোলে গোকুলামকে হারিয়ে IWL শুরু ইস্টবেঙ্গলের - 24 Ghanta Bangla News
Home

শেষ মুহূর্তে ফাজিলার গোলে গোকুলামকে হারিয়ে IWL শুরু ইস্টবেঙ্গলের

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই ইন্ডিয়ান উইমেন্স লিগ শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: যেখানে শেষ হয়েছিল ঠিক সেখান থেকেই ইন্ডিয়ান উইমেন্স লিগ শুরু করল ইস্টবেঙ্গল (East Bengal)। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে আজ সন্ধ্যায় কল্যাণী স্টেডিয়ামে দেশের প্রথম ডিভিশন মহিলা ফুটবল লিগ তথা আইডব্লিউএলের ম্যাচে নেমেছিল ময়দানের এই প্রধান। তাদের প্রতিপক্ষ হিসেবে ছিল দক্ষিণের শক্তিশালী ফুটবল ক্লাব গোকুলাম কেরালা এফসি। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে এই ম্যাচে জয় ছিনিয়ে নেয় গত দুইবারের খেতাব জয়ীরা। দলের হয়ে একটি মাত্র গোল করেন তারকা স্ট্রাইকার ফাজিলা ইয়াকপুত। ম্যাচের শেষ লগ্নে তার করা গোলেই বাজিমাত করে ময়দানের এই দল।

উল্লেখ্য, এই সিজনের প্রথম থেকেই যথেষ্ট ছন্দে রয়েছে অ্যান্থনি অ্যান্ড্রুজের মেয়েরা। এএফসির টুর্নামেন্টে যথেষ্ট নজরকাড়া ফুটবল খেলে ভারতের এই ফুটবল ক্লাব। সেই সুবাদে অনায়াসেই তারা স্থান করে নেয় এএফসি চ্যাম্পিয়নস লিগের নক আউটে। যেটা নিঃসন্দেহে আত্মবিশ্বাস বাড়িয়েছে দলের সকল ফুটবলারদের। সেই আত্মবিশ্বাসকে সঙ্গে রেখেই আজ এই সর্বভারতীয় ফুটবল লিগ শুরু করেছিল দল। এক্ষেত্রে ফাজিলা ইয়াকপুতের পাশাপাশি রেস্টি নানজিরি সহ সুলঞ্জনা রাউলের মত ফুটবলারদের রেখেই একাদশ সাজিয়ে ছিলেন কোচ।

তবে প্রথমার্ধে গোলের দেখা মেলেনি। কিন্তু দ্বিতীয়ার্ধে ঘনঘন আক্রমণে উঠে গোকুলামের রক্ষণভাগে ফাটল ধরাতে শুরু করেছিল মশাল ব্রিগেড। নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলশূন্য ফলাফল থাকলেও অতিরিক্ত সময়ের দুই মিনিটের মাথায় সুযোগ বুঝেই বক্সে ঢুকে শট নেন ফাজিলা। গড়াতে গড়াতেই সেকেন্ড পোস্ট দিয়ে বল চলে যায় গোলের মধ্যে। শেষ পর্যন্ত সেই একটি গোলের ব্যবধানেই আসে জয়।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *