weather update-সাগরে ফের নিম্নচাপ, নজর আবহবিদদের - 24 Ghanta Bangla News
Home

weather update-সাগরে ফের নিম্নচাপ, নজর আবহবিদদের

Spread the love

আইএমডি-র সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, আজ, শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পরবর্তী ২৪ ঘণ্টায় সেটি আরও শক্তিশালী হয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক ভাবে সিস্টেমটির উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার ইঙ্গিত মিলেছে। এর পরে তার গতিপথ ও শক্তি কতটা বদলায়, সেটাই নজরে রাখছেন আবহবিদরা। পরিস্থিতি অনুকূলে থাকলে সিস্টেমটির আরও শক্তিবৃদ্ধির সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। কিন্তু শেষ পর্যন্ত সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হবে কি না, এখনই তেমন সিদ্ধান্তে আসা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *