Shamik Bhattacharya: 'প্রত্যেকের বিজেপি করার অধিকার আছে', কেন বললেন শমীক? | Shamik Bhattacharya Claims TMC Leaders Want to Join BJP, Says He Receives Surprising Calls - 24 Ghanta Bangla News
Home

Shamik Bhattacharya: ‘প্রত্যেকের বিজেপি করার অধিকার আছে’, কেন বললেন শমীক? | Shamik Bhattacharya Claims TMC Leaders Want to Join BJP, Says He Receives Surprising Calls

Spread the love

শমীক ভট্টাচার্য, বিজেপির রাজ্য সভাপতিImage Credit: TV9 Bangla

কলকাতা: বিজেপিতে (BJP) যোগ দিতে তৃণমূল নেতা-নেত্রীদের লম্বা লাইন? শমীক ভট্টাচার্যের (Shamik Bhattacharya) কাছে তৃণমূলের বড় বড় নেতা-নেত্রীর ফোন আসছে? এবার বড় ইঙ্গিত দিলেন বিজেপির রাজ্য সভাপতি। তাঁর কথায়, কংগ্রেস থেকে তৃণমূলে গিয়েছে, এমন অনেকে এবার বিজেপিতে আসতে চাইছেন। এমন অনেক ফোন প্রায়ই তাঁর কাছে আসছে বলে দাবি করেছেন। বিজেপি সাংসদের কথায়, সবাই বুঝতে পারছে বিজেপি ছাড়া পথ নেই।

বিজেপিতে কারা আসতে চাইছেন?

শমীক ভট্টাচার্য বলেন,”অতীতে কংগ্রেসের নেতা ছিলেন। পরে তৃণমূল কংগ্রেস হয়েছিলেন, এখন বিজেপি করতে চাইছেন। মানুষ তো এঁদের নেতা করার জন্য বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসেননি। চাইতে সবাই পারে। প্রত্যেকেরই বিজেপি করার অধিকার রয়েছে।”

এরপরই তাঁর দাবি, নিয়মিত এমন অনেক ফোন পাচ্ছেন তিনি। শমীকের কথায়, “আমি যে সব ফোন পাই, আপনাদের বলছি না। শুনলে আঁতকে উঠবেন। যা শুনছি, সবাই বিজেপি করতে চায়। একজন তো আবার বিজেপির বই পর্যন্ত বুকিং করে গিয়েছেন। দিল্লিতে এক ভদ্রলোকের লেখা আমাদের মতাদর্শের উপরে। একজন তো আবার বিজেপির বই পর্যন্ত দিয়ে গিয়েছেন।”

‘বিজেপি ছাড়া পথ নেই’

আগামী দিনে রাজ্যের পাশাপাশি কেন্দ্রেও বিজেপির ক্ষমতা ধরে রাখার বিষয়ে আত্মবিশ্বাসী বিজেপির রাজ্য সভাপতি। তাঁর বক্তব্য,”মানুষ তো বুঝতে পারেন, আগামী ২৫ বছর কেন্দ্র কিংবা রাজ্যে কোনও পরিবর্তন নেই। আমাদের সঙ্গে সংসার করতে হবে ধরে নিয়েছে সবাই। সবাই বুঝতে পারছে বিজেপি ছাড়া পথ নেই। একটাই পথ, বিজেপির পথ। কিন্তু, আমরা বলছি, যত মত তত পথ। বিরোধী থাকবে। বিরোধী নেই, আমরা কী করব?” শমীকের এই মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *