কার গাফিলতিতে সন্তানহারা 'ডুয়ার্সরানি'? - 24 Ghanta Bangla News
Home

কার গাফিলতিতে সন্তানহারা 'ডুয়ার্সরানি'?

Spread the love

বক্সা টাইগার রিজ়ার্ভে বাঘ পুনর্বাসন প্রকল্প ঘিরে বিতর্ক চরমে। বিহারের বাল্মীকি থেকে আনা ৩ বছরের বাঘিনি ‘ডুয়ার্সরানি’ (BTR TF-1) ছিল দু’মাসের অন্তঃসত্ত্বা, অথচ তা টেরই পায়নি বন দপ্তর। এক মাসের ব্যবধানে তিন বার ট্র্যাঙ্কুইলাইজ়ার, দীর্ঘ খাঁচাবন্দি জীবন আর লাগাতার তাড়া খাওয়ার প্রবল স্ট্রেসে গত ৭ নভেম্বর বক্সার এনক্লোজ়ারেই গর্ভপাত হয় বাঘিনির। অসমের গ্রামবাসীরা বার বার সতর্ক করা সত্ত্বেও কেন আল্ট্রাসাউন্ড ছাড়াই বাঘিনিকে নিয়ে চলল এই টানাপড়েন?এই সময় Live-এ বিস্তারিত আলোচনায় এই সময় সংবাদপত্রের অ্যাসিস্ট্যান্ট নিউজ় এডিটর শিলাদিত্য সাহা ও বন্যপ্রাণ সংরক্ষক জয়দীপ কুণ্ডু। বিস্তারিত দেখুন প্রতিবেদনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *