Price Hike: শুধু পেঁয়াজের দামই বেড়েছে ১১৬ শতাংশ, রিজার্ভ ব্যাঙ্কের সহনশীলতা পার করে গেল মূল্যবৃদ্ধি | Inflation crossed upper tolerance limit of Reserve Bank, onion, ginger, potato all prices are high - 24 Ghanta Bangla News
Home

Price Hike: শুধু পেঁয়াজের দামই বেড়েছে ১১৬ শতাংশ, রিজার্ভ ব্যাঙ্কের সহনশীলতা পার করে গেল মূল্যবৃদ্ধি | Inflation crossed upper tolerance limit of Reserve Bank, onion, ginger, potato all prices are high

Spread the love

বিপুল বেড়েছে পেঁয়াজের দামImage Credit: TV9 Bangla

নয়া দিল্লি: মূল্য়বৃদ্ধি আগেও হয়েছে। তবে এবার রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সহনশীলতার বা আপার টলারেন্সের মাপকাঠি পার করে ফেলল দেশের মূল্যবৃদ্ধি। দু’বছরে প্রথমবার এই মাত্রা পার হয়ে গিয়েছে। সহনশীলতার সর্বোচ্চ মাত্রা যেখানে ৬ শতাংশ, সেখানে অক্টোবরে মূল্যবৃদ্ধির হার ছুঁল ৬.০৯ শতাংশ। বিশেষত অক্টোবরে খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির হার বেড়েছে অনেকটাই। বাজারে পেঁয়াজ, আদা, রসুন কিনতে গেলেও পকেটে লাগছে ছ্যাঁকা।

খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির হার অক্টোবরে ৮.৯৮ শতাংশ। সেপ্টেম্বরেও যা ছিল ৭.৭৪ শতাংশ। এর প্রভাব বাজারে গেলেই বেশ টের পাওয়া যাচ্ছে। আলু, পেঁয়াজের মতো নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে গেলেই বেগ পেতে হচ্ছে সাধারণ মানুষকে।

কীসের দাম কত শতাংশ বেড়েছে- একনজরে

আদা- ৪৮.৩২ শতাংশ
পেঁয়াজ- ১১৬.২২ শতাংশ
রসুন- ৬০.৭৪ শতাংশ
লেবু- ৪৭.৩০ শতাংশ

এছাড়া চিনি, সরষের তেল, গ্যাস সবকিছুর দামই বেড়েছে। ফলে সার্বিকভাবে মূল্যবৃদ্ধির হার উর্ধ্বমুখী। বর্তমানে বাজারে আদা বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে, রসুনের দাম ৩০০ প্রতি কেজি, পেঁয়াজের দাম ৬৫ টাকা প্রতি কেজি। আলুর দাম ১৫-১৬ টাকা প্রতি কেজি। বেশ কয়েকমাস ধরে একইরকম দাম রয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বলছেন, আয় তো বাড়ছে না, ফলে পরিমাণ কমিয়ে খরচ সামাল দিতে হচ্ছে।

এই প্রসঙ্গে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “বিশ্বের যে কোনও দেশের থেকে ভারতে মূল্যবৃদ্ধির হার কম। পুজোর আগেই চিনির দাম কমানো হয়েছিল। তারপর আবার কিছু অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়ে দিয়েছে। এবার বেলাগাম দাম নিতে দেখলে সরকার কড়া স্টেপ নেবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *