Famous Footballer-গোলের ঠিকানা চেনা সেই দেবাশিস এখন ঠিকানাহীন
চাকরিও করতেন এফসিআই–তে। অলোক মুখোপাধ্যায়, কৃশানু দে, বিকাশ পাঁজিদের সঙ্গে। তার পরে কী হলো? খেলা ছেড়ে, এত ভালো চাকরি ছেড়ে কেন হারিয়ে গেলেন?
কালীপুজোয় কলকাতার বিজয়গড়ে এসেছেন দেবাশিস। বললেন, ‘পুজোর পরে আবার গুয়াহাটি ফিরে যাব। ওখানে একটা ক্লাব আমার থাকার ব্যবস্থা করে দিয়েছে।’ অভিমানের সুরে বললেন, ‘কেউ মনে রাখেনি আমাকে! আমিও কারও কাছে কিছু চাই না।’ খোঁজ নিয়ে জানা গেল, টাকা–পয়সা আর কিছুই প্রায় নেই। গুয়াহাটিতে আগে এক ক্লাবে ফুটবল কোচিং করাতেন। সেখানেই থাকেন কোনওরকমে।