মণিপুরে দু’টি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, দুই মহিলা-সহ নিহত চার - 24 Ghanta Bangla News
Home

মণিপুরে দু’টি গাড়ি লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, দুই মহিলা-সহ নিহত চার

Spread the love

পুলিশ জানিয়েছে, ইম্ফল-উখরুল সড়কের ‘নিউ হেভেন’ এলাকায় দু’টি গাড়ি লক্ষ্য করে হামলা চালায় দুষ্কৃতীরা। গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় দুই মহিলা ও দুই পুরুষের। তাঁদের মধ্যে মা ও ছেলেও রয়েছেন। তাঁদের নাম কাপাংখুই আরএস এবং হাওলেইলা আরএস। তাঁরা সাংশাক গ্রামের বসিন্দা। মৃত অন্য দু’জনের নাম খানমিলা কেইশিং এবং অগস্ট নালুং। তাঁরা তাসার গ্রামের বাসিন্দা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *