প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ লোকসভার বিরোধী দলনেতার
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অভিযোগ তুললেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ইনস্টাগ্রামে এক ব্যবহারকারীর প্রশ্নের জবাব দিতে গিয়ে নিজের ফোনের দিকে ইঙ্গিত করে তিনি দাবি করেন, তাঁর ফোনেই সমস্ত প্রমাণ রয়েছে। একই সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মুখোমুখি বিতর্কে বসার চ্যালেঞ্জও জানিয়েছেন তিনি।