দু’বছরে প্রথমবার RBI-এর লক্ষ্মণরেখা পার মূল্যবৃদ্ধি! পেঁয়াজ-রসুনের দামে আগুন - 24 Ghanta Bangla News
Home

দু’বছরে প্রথমবার RBI-এর লক্ষ্মণরেখা পার মূল্যবৃদ্ধি! পেঁয়াজ-রসুনের দামে আগুন

Spread the love


নয়াদিল্লি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছিলই। এবার মূল্যবৃদ্ধির হার পৌঁছে গেল রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সহনশীলতার সীমারও উপরে। গত দু’বছরের মধ্যে প্রথমবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। অক্টোবরে…

নয়াদিল্লি: নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছিলই। এবার মূল্যবৃদ্ধির হার পৌঁছে গেল রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত সহনশীলতার সীমারও উপরে। গত দু’বছরের মধ্যে প্রথমবার এই পরিস্থিতি তৈরি হয়েছে। অক্টোবরে দেশে খুচরো মূল্যবৃদ্ধির হার দাঁড়িয়েছে ৬.০৯ শতাংশ। অথচ রিজার্ভ ব্যাঙ্কের বেঁধে দেওয়া ঊর্ধ্বসীমা ৬ শতাংশ। অর্থাৎ নির্ধারিত মাত্রাকেও ছাপিয়ে গিয়েছে মূল্যবৃদ্ধি।

এই পরিস্থিতির পিছনে বড় ভূমিকা রয়েছে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির। সেপ্টেম্বরে খাদ্যপণ্যে মূল্যবৃদ্ধির হার ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৮.৯৮ শতাংশ। বাজারে গেলেই তার প্রভাব বুঝতে পারছেন সাধারণ ক্রেতারা। বিশেষ করে পেঁয়াজ, আদা, রসুনের মতো রান্নার নিত্যপ্রয়োজনীয় উপকরণ কিনতে গিয়ে খরচ বেড়েছে অনেকটাই।

কোন পণ্যের দাম কতটা বেড়েছে?

অক্টোবরের পরিসংখ্যান অনুযায়ী, একাধিক খাদ্যপণ্যের দাম বৃদ্ধির হার বেশ উদ্বেগজনক।
– পেঁয়াজ: ১১৬.২২ শতাংশ
– রসুন: ৬০.৭৪ শতাংশ
– আদা: ৪৮.৩২ শতাংশ
– লেবু: ৪৭.৩০ শতাংশ

বাজারের ছবিও সেই পরিসংখ্যানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বর্তমানে আদা কেজিপ্রতি ১০০ থেকে ১২০ টাকা দরে বিকোচ্ছে। রসুনের দাম প্রায় ৩০০ টাকা কেজি। পেঁয়াজ কিনতে খরচ হচ্ছে কেজিপ্রতি ৬৫ টাকা। অন্যদিকে, আলুর দাম রয়েছে ১৫ থেকে ১৬ টাকার মধ্যে। ব্যবসায়ীদের দাবি, কয়েক মাস ধরেই আলুর দামে বিশেষ পরিবর্তন হয়নি। তবে অন্যান্য পণ্যের চড়া দাম ক্রেতাদের চিন্তা বাড়াচ্ছে।

শুধু আনাজ নয়, চিনি, সরষের তেল এবং রান্নার গ্যাসের দাম নিয়েও অসন্তোষ রয়েছে সাধারণ মানুষের মধ্যে। অনেকের বক্তব্য, সংসারের আয় একই থাকলেও বাজারের খরচ ক্রমশ বাড়ছে। তাই বাধ্য হয়ে কেনাকাটার পরিমাণ কমাতে হচ্ছে।

মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষের বক্তব্য, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ভারতে মূল্যবৃদ্ধির হার কম। তাঁর অভিযোগ, পুজোর আগে চিনির দাম কমানো হলেও পরে কিছু অসাধু ব্যবসায়ী ফের দাম বাড়িয়েছেন। বাজারে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সরকার কঠোর পদক্ষেপ করবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

৬০০০ কোটির বিপুল বিনিয়োগ জয় বালাজী গ্ৰুপের! বাংলায় ২০ হাজারের বেশি কর্মসংস্থান

ট্রাম্পের ধাক্কায় তেলের দামে পতন, ভারতীয় শেয়ার বাজারে বিস্ফোরক উত্থান!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *