হাতির হানায় মৃত্যু বৃদ্ধার, আর্থিক ক্ষতিপূরণ - 24 Ghanta Bangla News
Home

হাতির হানায় মৃত্যু বৃদ্ধার, আর্থিক ক্ষতিপূরণ

Spread the love

জঙ্গলে শাল পাতা তুলতে গিয়ে হাতির হানায় মৃত্যু হয়েছিল বৃদ্ধার। বৃহস্পতিবার তাঁর পরিবারের হাতে ক্ষতিপূরণের টাকা তুলে দিল বন দপ্তর। নয়াগ্রামের ভালুকচুয়া গ্রামে গিয়ে মৃত বৃদ্ধা বিনতা পাত্রের পরিবারের হাতে পাঁচ লক্ষ টাকার চেক তুলে দেন রাজ্যের কৃষি প্রতিমন্ত্রী অমিয় কিন্তু। উপস্থিত ছিলেন খড়গপুর বন বিভাগের ডিএফও মণীশ যাদব নয়াগ্রামের বিডিও শান্তনু সরকার, নয়াগ্রাম থানার আইসি রামনারায়ণ পাল ও বন দপ্তরের আধিকারিকরা। গত বুধবার ভালুকচুয়া গ্রাম সংলগ্ন জঙ্গলে পাতা তুলতে নিয়ে হাতির হানায় মৃত্যু হয় বিনতার। মৃত্যুর ২৪ ঘণ্টার মধ্যে ক্ষতিপূরণ তুলে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *