স্বচ্ছতার মানদণ্ডে বাংলায় শীর্ষস্থানে তারকেশ্বর - 24 Ghanta Bangla News
Home

স্বচ্ছতার মানদণ্ডে বাংলায় শীর্ষস্থানে তারকেশ্বর

Spread the love

বুধবার দিল্লিতে বিজ্ঞান ভবনে আয়োজিত একটি অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে রাজ্যের তরফে এই পুরস্কার গ্রহণ করেন পুর ও নগরোন্নয়নমন্ত্রী অগ্নিমিত্রা পাল৷ কেন্দ্রীয় নগরোন্নয়ন মন্ত্রকের ১৫০টি মানদণ্ডে উত্তীর্ণ হওয়ার পরেই তারকেশ্বরের ভাগ্যে জুটেছে সেরার সম্মান, জানিয়েছেন অগ্নিমিত্রা৷ শ্রাবণী মেলার সময়ে যে ভাবে ১৫০০ টনের বেশি বর্জ্য শহর থেকে অপসারণ করা হয়েছিল সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে, সেই বিষয়টি সেরার শিরোপা এনে দেওয়ার ক্ষেত্রে বিশেষ উল্লেখযোগ্য হয়েছে বলেই সরকারি সূত্রের দাবি৷ একই সময়ে ৫০০ টনেরও বেশি বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে প্রক্রিয়াকরণের জন্যও পাঠানো হয়েছিল বৈদ্যবাটির রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে৷ তারকেশ্বরের এই সাফল্য আগামী দিনে রাজ্যের অন্যান্য শহরের কাছে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলেই দাবি জানানো হয়েছে সরকারি সূত্রে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *