চিনির কালোবাজারি রুখতে প্রশাসনের অভিযান
পূর্ব মেদিনীপুরের কাঁথি সুপার মার্কেটে চিনির গোডাউনে অভিযান চালায় প্রশাসন। ক্রেতা সুরক্ষা দপ্তর, কাঁথি পুরসভা ও মহকুমা প্রশাসনের যৌথ প্রতিনিধি দল দুটি গোডাউনে তল্লাশি চালায়। আধিকারিকরা জানান, বাজারে চিনি বেশি দামে বিক্রি হচ্ছে কি না অথবা কোথাও কালোবাজারি চলছে কি না, তা খতিয়ে দেখতেই এই অভিযান। ব্যবসায়ীদের দাবি, ইথানলের কারণে চিনির দাম বেড়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতেই প্রশাসনের এই অভিযান।