Mobile Connection: মোবাইল টাওয়ার না থাকলেও সমস্যা নেই, D2D স্যাটেলাইট কানেক্টিভিটি-র সুপারিশ ট্রাইয়ের | No Network In Remote Areas? TRAI's New D2D Satellite Plan Could End Mobile Signal Problems - 24 Ghanta Bangla News
Home

Mobile Connection: মোবাইল টাওয়ার না থাকলেও সমস্যা নেই, D2D স্যাটেলাইট কানেক্টিভিটি-র সুপারিশ ট্রাইয়ের | No Network In Remote Areas? TRAI’s New D2D Satellite Plan Could End Mobile Signal Problems

Spread the love

কলকাতা: মোবাইল নেটওয়ার্কের দুর্বল সিগন্যাল নিয়ে সমস্যায় পড়েন অনেকেই। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম, পাহাড়ি এলাকা কিংবা যেখানে মোবাইল টাওয়ারের সংখ্যা কম, য়েখানে ফোনে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা বেশ কঠিন হয়ে পড়ে। তবে আগামী দিনে এই সমস্যার সমাধান হতে পারে স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে। এবার সরাসরি স্যাটেলাইটের সঙ্গে স্মার্টফোনের সংযোগ স্থাপনের সুযোগ তৈরি করতে নতুন কাঠামোর সুপারিশ করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া বা ট্রাই (TRAI)।

TRAI এর প্রস্তাবে রয়েছে Direct to Device স্যাটেলাইট কানেক্টিভিটি চালুর বিষয়টি। এই প্রযুক্তি চালু হলে উপযুক্ত হার্ডওয়ারযুক্ত স্মার্টফোন সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারবে। ফলে প্রচলিত মোবাইল টাওয়ারের উপর নির্ভরতা অনেকটাই কমতে পারে। তবে এখনই সমস্ত ফোনে স্মার্টফোনে এই পরিষেবা চালু হচ্ছে না। প্রথমে কেন্দ্রীয় সরকারকে ট্রাই-এর সুপারিশগুলি গ্রহণ করে প্রয়োজনীয় নিয়ম চূড়ান্ত করতে হবে।

কী এই Direct to Device স্যাটেলাইট কানেক্টিভিটি?

এই প্রযুক্তির মাধ্যমে স্মার্টফোন কিংবা অন্য কোনও উপযুক্ত ডিভাইস সরাসরি স্যাটেলাইটের সঙ্গে যোগাযোগ করতে পারবে। বর্তমানে সাধারণত মোবাইল ফোনে কল করা, মেসেজ পাঠানো এবং ইন্টারনেট ব্যবহার জন্য কাছাকাছি থাকা মোবাইল টাওয়ারের প্রয়োজন হয়। কিন্তু এই প্রযুক্তি চালু হলে নেটওয়ার্ক পরিষেবা পাওয়ার জন্য শুধু মোবাইল টাওয়ারের উপর নির্ভরশীল থাকতে হবে না। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, পাহাড়ি এলাকা ও যেখানে নেটওয়ার্ক দুর্বল, সেখানেই এই প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। TRAI ভারতে দুই ধরণের Direct to Device স্যাটেলাইট কানেক্টিভিটি চালু করার সুপারিশ করেছে।

১) MSS Based D2D Connectivity (Mobile Satellite Service) – এর মাধ্যমে স্মার্টফোন নির্দিষ্ট স্যাটেলাইট ফ্রিকোয়েন্সি ব্যান্ড ব্যবহার করে সরাসরি স্যাটেলাইটের সঙ্গে কানেক্ট করতে পারবে। এর মধ্যে রয়েছে L Band ও S Band । পাশাপাশি ভবিষ্যতে দেশের বাজারে বিক্রি হওয়া স্মার্টফোনগুলোতে প্রয়োজনীয় হার্ডওয়ার মডিউল যুক্ত করার জন্য নির্মাতাদের উৎসাহিত করার কোথাও বলা হয়েছে। তবে অসুবিধা হল, এর সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় হার্ডওয়্যার নেই।

২) IMT Based D2D Connectivity (International Mobile Tele-Communications)- এর মাধ্যমে স্যাটেলাইট নেটওয়ার্ক প্রচলিত মোবাইল পরিষেবার সঙ্গে যুক্ত নির্দিষ্ট স্পেকট্রাম ব্যান্ড ব্যবহার করে উপযুক্ত ডিভাইসে সরাসরি কানেক্ট করতে পারবে। এই পরিষেবা চালুর ক্ষেত্রে 600 MHz, 700 MHz, 800 MHz, 900 MHz, 1800 MHz, 2100 MHz ব্যান্ড ব্যবহারের সুপারিশ করেছে TRAI।

তবে শুধু এই নয়, স্যাটেলাইট যোগাযোগ পরিষেবার পরিকাঠামো উন্নত করতেও নতুন ব্যবস্থার প্রস্তাব দিয়েছে TRAI। এর নাম Satellite Communication Network Provider Authorisation । এর অধীনে অনুমোদিত যোগ্য টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলিকে স্যাটেলাইট যোগাযোগের নেটওয়ার্ক পরিষেবা হিসেবে দিতে পারবে। তবে এরা সরাসরি পরিষেবা দিতে পারবে না। যদি TRAI -এর এই সুপারিশ বাস্তবায়িত হলে ভারতের টেলিকম পরিষেবায় নতুন দিগন্ত খুলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *