Chandannagar Jagadhatri Puja | জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আলোয় সেজেছে চন্দননগর স্ট্যান্ড
দুর্গাপুজোয় কলকাতার রেড রোডের আদলে জগদ্ধাত্রী পুজো উপলক্ষ্যে আলোয় সাজিয়ে তোলা হয়েছে চন্দননগরের স্ট্যান্ড রোড। রাজ্য সরকারের উদ্যোগে চন্দননগর, মানকুন্ডু, ভদ্রেশ্বর ও চুঁচুড়ার বিভিন্ন রাস্তাও সেজে উঠেছে আলোয়। স্ট্যান্ডে আল্পনার পাশাপাশি তুলে ধরা হয়েছে কানাইলাল দত্ত, অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু ও মতিলাল রায়ের মতো স্বাধীনতা সংগ্রামীদের ছবি ও তাঁদের কর্মকাণ্ড।