‘বাজি পোড়ালে মশা-মাছি মরত, পরিবেশও বিশুদ্ধ হতো’, দাবি সঙ্ঘপ্রধান ভাগবতের - 24 Ghanta Bangla News
Home

‘বাজি পোড়ালে মশা-মাছি মরত, পরিবেশও বিশুদ্ধ হতো’, দাবি সঙ্ঘপ্রধান ভাগবতের

Spread the love

বাজির পক্ষে সওয়াল করতে গিয়ে ভাগবত বলেন, ‘এখন যে ধরনের রাসায়নিক উপাদান দিয়ে বাজি তৈরি করা হয়, আগে তা হত না। আগে বাজির ধোঁয়ায় অনেক ক্ষতিকর কীটপতঙ্গ মরে যেত। বিশেষ করে ফসল তোলার এই মরসুমে বাজি বিশেষ কার্যকর ছিল। এর মাধ্যমে পরিবেশ শুদ্ধ হত।’ ভারতীয় সমাজে উৎসবের গুরুত্বের কথাও তুলে ধরেন সঙ্ঘপ্রধান। তাঁর বক্তব্য, প্রাচীন কাল থেকেই দেশে বিভিন্ন উৎসব পালিত হয়ে আসছে। আগামী দিনেও এই পরম্পরা বজায় থাকবে। ভাগবতের কথায়, উৎসব সমাজকে ‘সজীব’ রাখে। কিছু মানুষ উৎসব বন্ধ করার চেষ্টা করলেও, তা কখনও থেমে যাবে না। ভারতীয় সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ হিসাবেই উৎসবের ঐতিহ্য বেঁচে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *