Arshadeep Singh Engagement: বাগদান সারলেন পেসার অর্শদীপ সিং, কে তাঁর স্ত্রী সামরিন কৌর জানেন? | Arshdeep Singh Announces Engagement With Samreen Kaur, Shares Romantic Photos On Instagram
অর্শদীপ সিং ও সামরিন কৌরImage Credit: Instagram
মুম্বই: বৃহস্পতির তুঙ্গে রয়েছেন ভারতীয় দলের পেসার অর্শদীপ সিং। সদ্যই আইপিএল দল পরিবর্তন করেছেন তিনি। এর মধ্যে সোশাল মিডিয়াতে প্রেমিকা সামরিন কৌরের সঙ্গে বাগদানের সুখবর দিয়েছেন তিনি। ইনস্টাগ্রামে বাগদানের মুহূর্তের একাধিক ছবি শেয়ার করে ভক্তদের সঙ্গে আনন্দ ভাগ করে নিয়েছেন সামরিন। অর্শদীপের বাগদানের আগেই আরও একটি সুখবর আসে। ট্রেডের মাধ্যমে পাঞ্জাব কিংস ছেড়ে মুম্বই ইন্ডিয়ান্স দলে যোগ দিয়েছেন এই বাঁ হাতি পেসার। তাঁর জায়গায় হার্দিক পান্ডিয়াকে নিজেদের দলে নিয়েছে পাঞ্জাব কিংস।
অর্শদীপ ও সামরিনের সম্পর্ক নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল চলতি বছরের শুরুতে। আইপিএলে পাঞ্জাবকে সমর্থন করতে দেখা গিয়েছিল সমরিনকে। এরপর ধর্মশালায় দুজনকে হাত ধরে হাঁটতে দেখা যাওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তাঁদের প্রেমের আলোচনা আরও জোরালো হয়। গত ২৬ জুলাই ইনস্টাগ্রামে সামরিনের সঙ্গে দুটি ছবি পোস্ট করে সম্পর্কের কথা কার্যত প্রকাশ্যে আনেন অর্শদীপ। ছবির ক্যাপশনে লিখেছিলেন, My Person । এর মাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটে।
কে এই সামরিন কৌর?
১৯৯৯ সালে জম্মু-কাশ্মীরে জন্ম সমরিনের। তিনি একাধারে অভিনেত্রী ও মডেল। ২০১৮ সালে ‘ফেমিনা মিস ইন্ডিয়া’ প্রতিযোগিতায় তিনি রাজ্যের হয়ে প্রতিনিধিত্ব করেন ও ফাইনালিস্ট হন। যদিও তার ২ বছর আগেই পাঞ্জাবি সিনেমা ‘সর্দার জি ২’ তে অভিনয় করেন তিনি। এছাড়া অর্জুন রামপালের সঙ্গে ‘নেল পলিশ’ সিনেমাতেও অভিনয় করেন সিমরন। এর পাশাপাশি কবির খানের সিনেমা কপিল দেবের বায়োপিক ‘৮৩’ তেও দেখা যায় তাঁকে। এসবের পাশাপাশি বাদশা, গুরু রনধাওয়া-র মিউজিক ভিডিয়োতেও অভিনয় করেছেন তিনি।
বর্তমানে সামরিন ও অর্শদীপ নিউজিল্যান্ডে রয়েছেন। সেখানে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজে ভারতীয় দলের হয়ে খেলছেন অর্শদীপ। বিভিন্ন সফরে সামরিনকেও তাঁর পাশে দেখা গিয়েছে। আইপিএল ২০২৬ থেকে শুরু করে ভারতের বিদেশ সফরেও একাধিকবার অর্শদীপ সিংকে সাপোর্ট করেছিলেন তিনি। তবে ক্রিকেট মাঠের সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও নতুন অধ্যায় শুরু করতে চলেছেন ভারতীয় এই পেসার।