শ্রীলঙ্কাকে ছিটকে দিল বাংলাদেশ, সাফ সেমিতে ভারতের প্রতিপক্ষ কে? - 24 Ghanta Bangla News
Home

শ্রীলঙ্কাকে ছিটকে দিল বাংলাদেশ, সাফ সেমিতে ভারতের প্রতিপক্ষ কে?

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বুধবার সাব চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ভারতীয় ফুটবল দল। গোল করেছিলেন সুহেল আহমেদ ভাট। সেই সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: গত বুধবার সাব চ্যাম্পিয়নশিপের (SAFF Championship) ম্যাচে মালদ্বীপকে হারিয়েছে ভারতীয় ফুটবল দল। গোল করেছিলেন সুহেল আহমেদ ভাট। সেই সুবাদে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টুর্নামেন্টের সেমিফাইনালে আগেই স্থান পাকা করে নিয়েছিল ব্লু-টাইগার্স। অপরদিকে ম্যাচ হারার পাশাপাশি টুর্নামেন্ট থেকেও ছিটকে যায় মালদ্বীপ। যথারীতি গ্ৰুপ রানার্স হয়ে পরের পর্বে স্থান করে নেয় পাকিস্তান। তবে সেমিফাইনালে পকাদের মুখোমুখি হবে এই দুই দেশ, সেই প্রশ্নের উত্তর ছিল বুধবারের দ্বিতীয় ম্যাচে।

যেখানে আয়োজক বাংলাদেশ খেলতে নেমেছিল টুর্নামেন্টের অন্যতম হট ফেভারিট দল শ্রীলঙ্কার বিরুদ্ধে। শেষ পর্যন্ত ৪-০ গোলের ব্যবধানে জয় পায় বাংলাদেশ ফুটবল দল। গোল করেন যথাক্রমে সমিত সোম, হামজা চৌধুরী, ফারহান আলি ওয়াহিদ এবং রাকিব হোসেন। ম্যাচের মাত্র নয় মিনিটের মাথায় গোল করে বাংলাদেশ দলকে এগিয়ে দিয়েছিলেন সমিত। তারপর প্রথমার্ধের শেষ লগ্নে গোল করে যান হামজা চৌধুরী। পরবর্তীতে ম্যাচের বয়স যত বাড়ে, বাংলাদেশ বাড়াতে থাকে জয়ের ব্যবধান। তারপর ফারহান ও রাকিবের দৌলতে শেষ পর্যন্ত চারটি গোলের ব্যবধানে জয় সুনিশ্চিত করে বাংলাদেশ।

এই ম্যাচ জয়ের ফলে টুর্নামেন্টের সেমিফাইনালে গ্ৰুপ ‘বি’ রানার্স তথা পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামবে বাংলাদেশ। অন্যদিকে, শ্রীলঙ্কা টুর্নামেন্টে থেকে ছিটকে যাওয়ার ফলে গ্ৰুপ ‘বি’ চ্যাম্পিয়ন তথা ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ভুটান‌।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *