ক্যান্সার আক্রান্ত স্ত্রী-কে ফেলে যেতে নারাজ, কী ঘটালেন প্রৌঢ়? - 24 Ghanta Bangla News
Home

ক্যান্সার আক্রান্ত স্ত্রী-কে ফেলে যেতে নারাজ, কী ঘটালেন প্রৌঢ়?

Spread the love

কেন এমন ঘটনা ঘটালেন ওই প্রৌঢ়?

সূত্রের খবর, কলকাতা শহর ছেড়ে চলে যেতে চাননি তিনি। কিন্তু পারিবারিক কোনও কারণে তাঁকে চাকরি করতে শহর ছেড়ে আফ্রিকা চলে যেতে হচ্ছিল। সেই কারণে মানসিক ভাবে বেশ বিপর্যস্ত ছিলেন। বিমানবন্দর সূত্রের খবর, ওই প্রৌঢ়ের স্ত্রী ক্যান্সার আক্রান্ত, সেই কারণে তাঁকে ছেড়ে যেতে চাইছিলেন না তিনি। যাতে বিদেশ যাওয়া ভণ্ডুল হয়, সেই কারণেই ওই প্রৌঢ় নাকি বুধবার (১১ নভেম্বর) বিমানের শৌচালয়ে গিয়ে একটি কার্ডে লিখে এসেছেন ‘এআই ২৭৭২ উইল বি হাইজ্যাকড অন ১১/১১’।

বুধবার রাতেই কলকাতা বিমানবন্দর থেকে গ্রেপ্তার করা হয়েছে সোদপুরের ওই বাসিন্দাকে। বুধবার সকালের এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে কলকাতা থেকে মুম্বই গিয়ে সেখান থেকে আন্তর্জাতিক বিমান ধরার কথা ছিল তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *