মুখ্যমন্ত্রীকে দেখেই চিঠি হাতে দৌড় যুবকের
সূত্রের খবর, ওই যুবকের বাড়ি হাওড়ার ডোমজুড় বিধানসভা এলাকায় লিলুয়ার চামরাইলে। তাঁর অভিযোগ, জমি সংক্রান্ত একাধিক সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন মহলে দরবার করেও কোনও সুরাহা পাননি তিনি। তৃণমূল আমল থেকেই বার বার সমস্যার কথা জানিয়ে এসেছেন, কিন্তু কোথাও গুরুত্ব দেওয়া হয়নি বলে তাঁর অভিযোগ। শেষ পর্যন্ত সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ পৌঁছে দিতেই এমন কাজ করেছেন তিনি। চিঠি দেওয়ার পরে বালি থানার পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে। যদিও সংবাদমাধ্যমের সামনে নিজের অভিযোগ নিয়ে কোনও মন্তব্য করতে চাননি ওই যুবক।