Bengali Film Industry | বাংলা চলচ্চিত্রকে MSME-র আওতায় আনার প্রস্তাব, ভাবনাচিন্তা রাজ্যের - 24 Ghanta Bangla News
Home

Bengali Film Industry | বাংলা চলচ্চিত্রকে MSME-র আওতায় আনার প্রস্তাব, ভাবনাচিন্তা রাজ্যের

Spread the love

বাংলার চলচ্চিত্র শিল্পকে ক্ষুদ্র, মাঝারি ও ছোট শিল্পের (MSME) আওতায় আনার প্রস্তাব দিল চলচ্চিত্র মহল। সেই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে রাজ্য সরকার। বৃহস্পতিবার ইএম বাইপাসের ধারের একটি পাঁচতারা হোটেলে আয়োজিত এক কনক্লেভে উঠে আসে এই প্রস্তাব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, শিল্প ও বাণিজ্যমন্ত্রী তাপস রায়, তথ্য ও সংস্কৃতি প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী, বিধায়ক ও অভিনেতা রুদ্রনীল ঘোষ, রূপা গঙ্গোপাধ্যায়-সহ বিশিষ্টরা। অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন, চলচ্চিত্র শিল্পকে MSME-র আওতায় আনার প্রস্তাব খতিয়ে দেখা হবে। পাশাপাশি বাংলার ক্রিয়েটিভ ইকোনমির পরিসর ও জাতীয় স্তরে প্রভাব বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। এই প্রস্তাব নিয়ে কী বললেন তাপস রায় ও রুদ্রনীল ঘোষ? দেখুন তাঁদের বক্তব্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *