Milan pradhan -অনুমতি না পাওয়ায় রাজনীতির অভিযোগ মিলনের
২০০৭–এ নন্দীগ্রামে জমি রক্ষার আন্দোলনে তৎকালীন শাসক দল সিপিএমকে বাদ দিয়ে প্রায় সব বিরোধী দল আন্দোলনকারীদের পাশে দাঁড়িয়েছিল। তৈরি হয় ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’। সেখানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও ছিলেন। সোনাচূড়ার বাসিন্দা তৎকালীন তরুণ কংগ্রেস নেতা মিলন প্রধান সেই আন্দোলন পর্বে ছিলেন ‘ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি’র আহ্বায়ক। সে সময় মিলনের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা, অপহরণ, অস্ত্র আইন–সহ মোট ১২ টি মামলা হয়েছিল।