Kirti Azad on Ram: 'দুই ছোট-ছোট ছেলে ছিল, অগ্নিপরীক্ষায় পাশের পরও সীতাকে বের করে দেন', রাম কীসের 'মর্যাদা পুরুষোত্তম'? বিতর্কিত মন্তব্য় করে নিন্দার মুখে কীর্তি | Ramayana News: TMC MP Kirti Azad give derogatory comments on Ram - 24 Ghanta Bangla News
Home

Kirti Azad on Ram: ‘দুই ছোট-ছোট ছেলে ছিল, অগ্নিপরীক্ষায় পাশের পরও সীতাকে বের করে দেন’, রাম কীসের ‘মর্যাদা পুরুষোত্তম’? বিতর্কিত মন্তব্য় করে নিন্দার মুখে কীর্তি | Ramayana News: TMC MP Kirti Azad give derogatory comments on Ram

Spread the love

রামকে নিয়ে বিতর্কিত মন্তব্যImage Credit: Tv9 Bangla

দিল্লি: সম্প্রতি মুক্তি পেয়েছে রামায়ণ। বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করছে। এই সিনেমাকে যখন চর্চায়, সেই সময় রামকে নিয়ে বিতর্কিত মন্তব্য মমতাপন্থী তৃণমূল সাংসদ কীর্তি আজাদের। যা প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড়। তাঁর প্রশ্ন, অগ্নিপরীক্ষা দেওয়ার পরও সীতাকে ত্যাগ, তিনি কীসের মর্যাদা পুরুষোত্তম?’ এখানেই শেষ নয়, আরও বলেছেন, ‘সীতাই আমার মা। রাম কি একমাত্র দেবতা? কোনও দিন অযোধ্যায় যাব না।’ বলেছেন কীর্তি।

কীর্তি আজাদ কী কী বলেছেন?

সংবাদ সংস্থা ANI–কে দেওয়া একটি সাক্ষাৎকারে কীর্তি বলেন,”তেত্রিশ কোটি দেব-দেবীর মধ্যে শুধুই রাম ভগবান? আমি তো যাব না কখনও অযোধ্যা। অগ্নিপরীক্ষায় পাস করার পরও যিনি নিজের স্ত্রীকে বের করে দিয়েছিলেন আমি কেন যাব সেখানে? মা সীতার জন্মস্থান থেকে উঠে আসছি। সকলে নিজের ইষ্টদেবতার পুজো করেন। আমিও তাই করি।”

সাংসদের প্রশ্ন, রাম কীসের পুরষোত্তম? তিনি বলেন, “মিথিলার মেয়ে সীতা। উনি আমার মা। এখানকার সকলের মা। দুই ছোট-ছোট ছেলে ছিল তাঁর। অগ্নিপরীক্ষার পর তাঁকে বের করে দেওয়া হয়েছিল। কীসের মযার্দা পুরষোত্তম উনি?”

আর কোনও দেবতা নেই শুধু রাম-রাম করেই আটকে আছে এরা কটাক্ষও করেছেন সাংসদ। বলেন, “আমি কামাক্ষা যাই। কালীর দর্শন করি। কালী আমার দেবতা। আমার বাবা দুর্গার উপাসক, আমি কালীর। এখানে খালি রাম-রাম আর রামেই আটকে আছে। এদের কাছে কৃষ্ণ কেউ না।”

এই মন্তব্যের নিন্দা করেন ‘ইন্ডি’ জোটের শরীক সামাজবাদী পার্টির নেতা অবধেস প্রসাদ বলেন, “এই ধরনের চিন্তা-ভাবনা নিন্দনীয়। একদম নিন্দনীয়।” আবার বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য বলেন, “ওঁর বিপদে পড়ার বড় সম্ভাবনা রয়েছে। উত্তরপ্রদেশে এই কথা যদি উনি বলেন, তাহলে পাথর মারতে পারে। আমার মনে হয় ওঁর শারীরিক অসুস্থতা হয়েছে। অগ্নিপরীক্ষা নিয়ে সীতা মায়ের কোনও অভিযোগ ছিল না।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *