industry-চায়ের ‘ন্যূনতম স্থায়ী মূল্য’ চায় শিল্পমহল
এই প্রস্তাব কার্যকর হলে সবচেয়ে বেশি উপকৃত হওয়ার সম্ভাবনা ক্ষুদ্র চা চাষিদের। এ প্রসঙ্গে সিআইএসটিএ-র সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী বলেন, ‘ন্যূনতম স্থায়ী মূল্য চালু হলে ক্ষুদ্র চা চাষিরা আরও স্থিতিশীল ও লাভজনক দাম পাবেন। তাঁদের জীবিকা সুরক্ষিত রাখার ক্ষেত্রেও তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।’
যদিও কেন্দ্র চায়ের ন্যূনতম স্থায়ী মূল্য নির্ধারণ করলে আগামী দিনে তার দাম বাড়তে পারে বলে বিশেষজ্ঞমহলের অনুমান।