জাতীয় সড়কের উপরে আচমকাই দাউ দাউ করে জ্বলতে দেখা গেল একটি চারচাকা গাড়ি। বুধবার ভোরে ঘটনাটি ঘটেছে খড়্গপুর-ওডিশা ১৬ নম্বর জাতীয় সড়কে বেলদার কলাবনিতে। যদিও, এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। কী কারণে আগুন লাগল গাড়িটিতে, তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।