‘বাংলায় আসুন, কালীঘাট-দক্ষিণেশ্বর ঘুরে দেখুন’, প্রবাসীদের বার্তা শুভেন্দুর
আগামী বছর জানুয়ারিতে কলকাতায় প্রথমবার প্রবাসী ভারতীয় সম্মেলনের আসর বসছে। সেই উপলক্ষে বুধবার দিল্লিতে সরকারি ওয়েবসাইট এবং লোগোর উদ্বোধনী মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে তিনি বলেন, ‘বিদেশ মন্ত্রক এই সম্মেলনের জন্য পশ্চিমবঙ্গকে বেছে নেওয়ায় আমরা সম্মানিত। এই অনুষ্ঠানের জন্য পশ্চিমবঙ্গ সরকার মিশন মোডে প্রস্তুতি শুরু করে দিয়েছে। আমরা সবাই প্রস্তুত। পশ্চিমবঙ্গ স্বামী বিবেকানন্দের জন্মভূমি। আসুন কালীঘাট ঘুরে দেখুন। দক্ষিণেশ্বর ঘুরে দেখুন। বাংলা আপনাদের স্বাগত জানায়।’