বিচ্ছেদ হয়েছে শোলাঙ্কির, এবার চর্চিত প্রেমিক লিখলেন, ‘তোমায় ভালবাসি…’ – Bengali News | Solanki roy surprises rumored boyfriend soham majumdar new post
অভিনেত্রী শোলাঙ্কি রায়ের বিচ্ছেদ হয়ে গিয়েছে বেশ কিছু সময় আগেই। টলিপাড়ায় কারও অজানা নেই এই মুহূর্তে সোহম মজুমদারের সঙ্গে সম্পর্কে তিনি। নিজেরা স্বীকার না করলেও এ নিয়ে ফিসফাস কিছু কম নয়। এ দিন সোহমের জন্মদিন উপলক্ষে প্রথমবার খুল্লামখুল্লা পোস্ট শোলাঙ্কির। ডাকলেন ‘পিসেমশাই’ বলে।
সোহমও রইলেন না চুপ। প্রকাশ্যেই জানিয়ে দিলেন তিনি পিসেমশাই হলে শোলাঙ্কি কিন্তু মাসিমা! শোলাঙ্কি লেখেন, “সবচেয়ে মজাদার, দয়ালু মানুষ হতে থাকো। তোমার ভিতরকার বাচ্চাটাকে বাড়তে দিও না। অবশ্য তোমার মধ্যে যে পিসেমশাই সত্ত্বাটা রয়েছে তা নিয়ে নাই বা কথা বললাম আজকের দিনে। অনেক অনেক ভালবাসা আজকে ও আগামী দিনেও।”
প্রত্যুত্তর দিয়েছেন সোহমও। শোলাঙ্কিকে উদ্দেশ্য করে তিনি লেখেন, “আমি যদি পিসেমশাই হই তবে তুমি সেই পিসেমশাইয়ের মাসিমা। লাভ ইউ বাডি।” বাডি অর্থাৎ বন্ধু– মাসিমা, বন্ধু পরিচয় দিলেও আসল কথাটি কি গোপনেই রাখতে চাইলেন ওঁরা?