ক্যামাক স্ট্রিটের অফিস খুলতে আর্জি - 24 Ghanta Bangla News
Home

ক্যামাক স্ট্রিটের অফিস খুলতে আর্জি

Spread the love

গত ৩ সেপ্টেম্বর ‘মমতা–তৃণমূলে’র সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তৃণমূলের হোর্ডিং খোলা নিয়ে দলীয় কর্মী–সমর্থকদের সঙ্গে গোলমাল হয় কলকাতা পুরসভার আধিকারিকদের। পুরসভার কাজে বাধাদানেরও অভিযোগ ওঠে। এই ঘটনায় তদন্তের স্বার্থে ক্যামাক স্ট্রিটের ওই বহুতলের সাত তলায় ‘মমতা–তৃণমূলে’র অফিস সিল করে দেয় পুলিশ। ফরেন্সিক পরীক্ষার জন্যই কার্যালয়টি বন্ধ রাখা হয়েছে বলে আদালতে দাবি করেন অভিযোগকারীর আইনজীবী। তাঁর বক্তব্য, একটি ঘটনার তদন্ত করতে গিয়ে পুলিশ দীর্ঘদিন ধরে গোটা কার্যালয় বন্ধ করে রেখেছে। অথচ দু’মাসের বেশি সময় কেটে গেলেও ফরেন্সিক পরীক্ষা শেষ হয়নি। এর ফলে দলের কাজকর্ম ব্যাহত হচ্ছে। এ দিন আদালতে তৃণমূলের আরও দাবি, কার্যালয়ের ভিতরে আলো ও পাখা চালু অবস্থায় রয়েছে। দীর্ঘদিন এ ভাবে বন্ধ অফিসে আলো–পাখা চলতে থাকায় বড়সড় দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এর আগে ওই বিল্ডিংয়ে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছে বলে আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়। ‘মমতা–তৃণমূলে’র তরফে আবেদন জানানো হয়, দ্রুত ফরেন্সিক পরীক্ষা শেষ করে কার্যালয় খুলে দেওয়ার নির্দেশ দিক আদালত। দু’মাসের বেশি সময় ধরে একটি রাজনৈতিক দলের কার্যালয় বন্ধ রাখার যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন আইনজীবী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *