'সীতার অগ্নিপরীক্ষা-নির্বাসন ঘৃণ্য!' রাম মন্দিরে পা রাখবেন না তৃণমূল সাংসদ - 24 Ghanta Bangla News
Home

‘সীতার অগ্নিপরীক্ষা-নির্বাসন ঘৃণ্য!’ রাম মন্দিরে পা রাখবেন না তৃণমূল সাংসদ

Spread the love

রাম এবং রাম মন্দির দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় (Kirti Azad)তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন “আমি রাম মন্দিরে যাই না। আমি মা সীতার…

kirti-azad-ram-temple-remark

রাম এবং রাম মন্দির দিয়ে ফের বিস্ফোরক মন্তব্য করে আলোচনায় (Kirti Azad)তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন “আমি রাম মন্দিরে যাই না। আমি মা সীতার জন্মভূমির মানুষ। রাম, সীতার সঙ্গে অগ্নিপরীক্ষা এবং তাকে নির্বাসন দেওয়ার মত ঘৃণ্য কাজ করেছেন। আমি কখনও রাম মন্দির যাব না।” তিনি আরও বলেন বিজেপি রাম কে নিয়ে রাজনীতি করছে এবং রাম রাজ্যের বদলে রাবন রাজ্য নিয়ে এসেছে সারা দেশে।

শুধু তাই নয় কীর্তি (Kirti Azad)আরও বলেন তিনি কামাখ্যা দর্শনে যান। ত্রিপুরা সুন্দরী মন্দিরে যান। কীর্তির অভিযোগ রাম মন্দিরে না গেলে কি কেউ হিন্দু নন। তিনি আরও অভিযোগ করেছেন, দেবতাদের নাম নিয়ে রাজনীতি এবং মন্দিরে মন্দিরে চুরি করছে বিজেপি। স্বভাবতই তার এই কথায় ক্ষেপে উঠেছে রাজনৈতিক মহলের একাংশ। এছাড়াও তার এই বক্তব্যের ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা গভীর ভাবে রেখাপাত করে গিয়েছে দেশের এক বড় অংশের উপরে।

আরও দেখুনঃ মুম্বইগামী Air India-র বিমানে হাইজ্যাক সতর্কবার্তা, কলকাতা বিমানবন্দরে চাঞ্চল্য

কীর্তি আজাদ নিজে একসময় ক্রিকেটার ছিলেন, পরে রাজনীতিতে এসেছেন। তাঁর এই মন্তব্য অনেক হিন্দু ভক্তকে ক্ষুব্ধ করেছে। তাঁরা বলছেন, রামায়ণের কাহিনি হাজার বছর ধরে ভারতীয় সংস্কৃতির অংশ। রাম-সীতা-লক্ষ্মণের কাহিনি শুধু ধর্মীয় গ্রন্থ নয়, নৈতিকতা, কর্তব্য ও আদর্শের প্রতীক হিসেবেও পূজিত হয়। এমন প্রেক্ষাপটে একজন সাংসদের মুখ থেকে সরাসরি রামকে নিয়ে নেতিবাচক মন্তব্য শোনা অনেকের কাছেই অস্বস্তিকর মনে হয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের বক্তব্য সাম্প্রতিক সময়ে দেশ জুড়ে রাজনীতিতে মিশে যাচ্ছে ধর্ম এবং ধর্মাচনের রীতিনীতি। (Kirti Azad)তাদের মতে রাজনীতির লড়াই হোক কাজ এবং সমাজের উপর দায়িত্বের উপর তুলনা করে। ধর্মীয় রাজনীতি সবসময়ই দেশের ক্ষতি করে। তারা আরও বলেছেন বাক স্বাধীনতা আছে বলেই তার অপব্যবহার করা উচিত নয় সেদিকেও রাজনৈতিক ব্যাক্তিত্বদের নজর দেওয়া উচিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *