কাউকে ‘না’ বলার পরে নিজেই অপরাধবোধে ভোগেন? এই সমস্যা থেকে মুক্তির উপায় কী?
তবে এই ধরনের সমস্যা নিয়ন্ত্রণে রাখার জন্য মনোবিদরা কিছু টোটকাও দিয়েছেন। যেমন:
১. কাউকে কথা দেওয়ার আগে ভাবুন: সঙ্গে সঙ্গে হ্যাঁ না বলে কিছুটা সময় নিন। ভাবুন যে আপনার হাতে পর্যাপ্ত সময় বা ইচ্ছা রয়েছে কি না।
২. নম্র ও সংক্ষিপ্ত ভাবে না বলুন: খুব বেশি সাফাই দেওয়ার প্রয়োজন নেই। সহজ ভাবে বলতে পারেন, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে কাজটি আমি নিতে পারছি না।’
৩. নিজের অপরাধবোধকে প্রশ্ন করুন: নিজেকে জিজ্ঞেস করুন, ‘আমি কি আসলেই কোনও ভুল করেছি, নাকি অন্য কেউ হতাশ হতে পারে ভেবে আমার খারাপ লাগছে?’