Suvendu Adhikari: ‘আমি সন্দেশখালির কুটুম’, মমতার সভার পরেরই দিন সন্দেশখালিতে শুভেন্দু – Bengali News | Suvendu Adhikari Campaign in Sandeshkhali North 24 pargana
সন্দেশখালিতে শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla
প্রদীপ্তকান্তি ঘোষ ও সুমন মহাপাত্রর রিপোর্ট
সোমবার সন্দেশখালিতে সভা করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক তাঁর পরের দিন অর্থাৎ মঙ্গলবার সেখানেই সভা করছে বিজেপি। মূল বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে শুভেন্দুর এই সভার অনুমতি দেয়নি পুলিশ। বিনা অনুমতিতেই সভা করছেন বিধানসভার বিরোধী দলনেতা। ফেরিঘাট থেকে হেঁটেই মঞ্চে পৌঁছলেন বিজেপি নেতা। মঞ্চে ওঠার আগেই শুভেন্দু টিভি ৯ বাংলাকে বললেন, তিনি সন্দেশখালির কুটুম তাই তাঁকে এভাবে স্বাগত জানানো হচ্ছে। আর তৃণমূলের যে সকল নেতারা এসেছিলেন তাঁরা বেনিফিসিয়ারি।