‘আমাকে হিন্দি শেখাতেন’, বচ্চন আর গান্ধী পরিবারের সম্পর্ক ভাঙল কেন? কী লিখলেন সনিয়া?
‘আঙ্কল বচ্চন’-এর কাছেই হিন্দি শেখা
হরিবংশ রাই বচ্চনকে স্নেহ করে ‘আঙ্কল বচ্চন’ বলে ডাকতেন সনিয়া। তাঁর কাছে হিন্দি শিখতেন। সেই সময় সনিয়াকে জীবনের একটি গুরুত্বপূর্ণ পরামর্শও দিয়েছিলেন কবি। আত্মজীবনীতে তিনি লিখেছেন, ‘হরিবংশ আমায় বলেছিলেন, এই দেশে আপনি কেমন সেটা বড় কথা নয়। গুরুত্বপূর্ণ হলো, মানুষ আপনাকে নিয়ে কী ভাবে, সেটা।’