জটিল কোডিং ও সাইবার নিরাপত্তায় Gemini 4 Carbon-এর বড় দাবি Google-এর

নয়াদিল্লি: ডেভেলপার ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য Gemini 4 Carbon মডেলের অ্যাক্সেস বাড়াল Google। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, গত মাসে প্রকাশের পর এবার পেইড প্ল্যানের মাধ্যমে আরও…
নয়াদিল্লি: ডেভেলপার ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য Gemini 4 Carbon মডেলের অ্যাক্সেস বাড়াল Google। মঙ্গলবার সংস্থাটি জানিয়েছে, গত মাসে প্রকাশের পর এবার পেইড প্ল্যানের মাধ্যমে আরও বেশি ব্যবহারকারী এই AI মডেল ব্যবহার করতে পারবেন। পাশাপাশি Google AI Ultra গ্রাহকদের জন্যও Gemini অ্যাপ, Google Search-এর AI Mode-সহ একাধিক পরিষেবায় মডেলটি চালু করা হচ্ছে।
Google-এর দাবি, Gemini 4 Carbon এখনও পর্যন্ত তাদের সবচেয়ে শক্তিশালী AI মডেল। আগের Gemini 4 Argon-এর তুলনায় এটি আরও জটিল এবং একাধিক ধাপের কাজ সামলাতে সক্ষম। নির্ভুল উত্তর দেওয়ার জন্য মডেলটি বেশি সময় ধরে যুক্তি বিশ্লেষণ করতে এবং নিজের তৈরি করা ফলাফল যাচাই করতে পারে।
সাইবার নিরাপত্তা ও জটিল কাজে বিশেষ দক্ষতা
Google-এর ব্লগ পোস্ট অনুযায়ী, Gemini 4 Carbon মূলত জটিল জ্ঞানভিত্তিক কাজ, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং দীর্ঘ সময় ধরে চলা Agentic Workflow-এর জন্য তৈরি করা হয়েছে। বিশেষ করে যেসব কাজে একাধিক ধাপের পরিকল্পনা, গভীর বিশ্লেষণ এবং বারবার ফলাফল যাচাই করার প্রয়োজন হয়, সেগুলিতে মডেলটি কার্যকর হতে পারে।
সংস্থার দাবি, তিনটি স্বাধীন বেঞ্চমার্কে প্রথম স্থান অর্জন করেছে Gemini 4 Carbon। তালিকায় রয়েছে CursorBench 4.0, Perplexity-এর WANDR এবং Zapier-এর AutomationBench। Google আরও জানিয়েছে, এই পরীক্ষাগুলিতে পরবর্তী সেরা বহিরাগত AI মডেলের তুলনায় প্রতি কাজের খরচের নিরিখে দ্বিগুণেরও বেশি সাশ্রয়ী Carbon।
একাধিক AI এজেন্ট নিয়ে কাজের সুযোগ
বড় সফটওয়্যার প্রজেক্টে ডেভেলপারদের কাজ আরও সহজ করতে Google Antigravity-তে নতুন /swarm ফিচারের প্রিভিউ চালু করছে Google। এর সাহায্যে একটি মাত্র Prompt থেকে একাধিক AI Agent-এর সমন্বিত দল তৈরি করা যাবে। এই এজেন্টগুলির কাজ রিয়েল টাইমে পর্যবেক্ষণও করতে পারবেন ডেভেলপাররা।
এই ব্যবস্থায় জটিল কাজের জন্য Gemini 4 Carbon ব্যবহার করা যাবে। যেমন সফটওয়্যারের Architecture Design, বিভিন্ন এজেন্টের কাজের মধ্যে সমন্বয় এবং কোড অডিট। অন্যদিকে, তুলনামূলক সহজ ও সমান্তরাল কাজের জন্য দ্রুতগতির AI মডেল ব্যবহার করা যাবে। প্রতিটি এজেন্ট আলাদা Workspace-এ কাজ করতে পারবে।
সাইবার নিরাপত্তায় নতুন ব্যবহারের দাবি
Gemini 4 Carbon-এর অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র সাইবার নিরাপত্তা। Google-এর Fairwind Program-এর মাধ্যমে এই ক্ষেত্রে মডেলটি ব্যবহারের সুযোগ দেওয়া হচ্ছে।
সংস্থার দাবি, Carbon সফটওয়্যার পরীক্ষা করে নিরাপত্তার দুর্বলতা চিহ্নিত করতে পারে। শুধু কোনও একটি ত্রুটি খুঁজে বের করাই নয়, বিভিন্ন সিস্টেমের মধ্যে একাধিক দুর্বলতা কীভাবে পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে বড় নিরাপত্তা ঝুঁকি তৈরি করতে পারে, সেটিও বিশ্লেষণ করতে সক্ষম। পাশাপাশি চিহ্নিত সমস্যার জন্য যাচাই করা Security Patch তৈরিতেও সাহায্য করতে পারে মডেলটি।
কত খরচে ব্যবহার করা যাবে Gemini 4 Carbon?
পেইড ব্যবহারকারীরা Google AI Studio-র Gemini API এবং Gemini for Business-এর মাধ্যমে Gemini 4 Carbon ব্যবহার করতে পারবেন। Google জানিয়েছে, নতুন মডেলটির দাম রাখা হয়েছে আগের Gemini 4 Argon-এর সমান।
| ব্যবহার | মূল্য |
| প্রতি ১০ লক্ষ Input Token | ২ ডলার (প্রায় ১৮৭ টাকা) |
| প্রতি ১০ লক্ষ Output Token | ১০ ডলার (প্রায় ৯৩৬ টাকা) |
Google AI Ultra গ্রাহকদের জন্য মডেলটি Google Antigravity, Gemini অ্যাপ এবং Search-এর AI Mode-এ চালু করা হচ্ছে। ডেভেলপাররা পেইড Gemini API Tier-এর মাধ্যমে AI Studio এবং Android Studio-তে এটি ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে, এন্টারপ্রাইজ গ্রাহকদের জন্য Gemini for Business, Google Antigravity এবং CodeMender-এর মাধ্যমেও Gemini 4 Carbon ব্যবহারের সুযোগ থাকছে।
Get your daily dose of tech news and insight. Follow us on X, Facebook, WhatsApp and Google News for instant updates. Catch all the action on our YouTube channel