আইএসএল দলের প্রস্তাব ফিরিয়ে লাল-হলুদে থাকার গল্প শোনালেন অ্যান্থনি - 24 Ghanta Bangla News
Home

আইএসএল দলের প্রস্তাব ফিরিয়ে লাল-হলুদে থাকার গল্প শোনালেন অ্যান্থনি

Spread the love


সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ মরসুমে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সেই সুবাদে এবার নারী-পুরুষ উভয় দল সুযোগ করে নিয়েছিল এএফসি মঞ্চে। নিঃসন্দেহে যা…

সায়ন সেনগুপ্ত, কলকাতা: শেষ মরসুমে অভূতপূর্ব সাফল্য পেয়েছিল ইস্টবেঙ্গল (East Bengal) ক্লাব। সেই সুবাদে এবার নারী-পুরুষ উভয় দল সুযোগ করে নিয়েছিল এএফসি মঞ্চে। নিঃসন্দেহে যা ইতিহাস। তবে লাল-হলুদের ছেলেরা প্রথমদিকে অনবদ্য লড়াই করলেও এএফসি চ্যাম্পিয়নস লিগ টায়ার টুয়ের পরবর্তী রাউন্ডে সুযোগ করে নিতে পারেনি। যেটা কিছুটা হতাশ করেছিল সমর্থকদের। তবে হতাশা কাটিয়ে নয়া রেকর্ড তৈরি করেছে মশাল গার্লস। প্রথম ভারতীয় ক্লাব হিসেবে এএফসি চ্যাম্পিয়নস লিগের নক আউটে পৌঁছে গিয়েছে ইস্টবেঙ্গলের মহিলা দল। আর এই অভূতপূর্ব সাফল্যের অন্যতম কান্ডারী কোচ অ্যান্থনি অ্যান্ড্রুজ।

বিগত কয়েক মরসুম ধরে এই কোচের তত্ত্বাবধানেই কন্যাশ্রী কাপ থেকে শুরু করে ইন্ডিয়ান উইমেন্স লিগ জিতেছে ময়দানের এই প্রধান। এমনকি গত মরসুমে আন্তজার্তিক ট্রফি জয়ের ক্ষেত্রে ও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার। কিন্তু এই নয়া সিজনের শুরুতেই দেশের প্রথম ডিভিশন ফুটবল লিগ তথা আইএসএলের একটি জনপ্রিয় ক্লাবের তরফ থেকে নাকি প্রস্তাব ছিল অ্যান্থনির কাছে। যারফলে একটা সময় অনেকেই মনে করেছিলেন যে হয়তো মহিলা দায়িত্ব ছাড়বেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত নিজের মনের কথা শুনে থেকে যান লাল-হলুদেই। আর এই ক্লাবে থেকেই গড়ে চলেছেন একের পর এক রেকর্ড।

জনপ্রিয় মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আইএসএল ক্লাবটির তরফ থেকে যারা যোগাযোগ করেছিলেন তারা যথেষ্ট পেশাদার ছিলেন। ভবিষ্যতের রোড ম্যাপ নিয়ে ও যথেষ্ট স্পষ্ট ধারনা ছিল। কিন্তু তবুও ইস্টবেঙ্গল ছাড়ার বিষয়টি মনে সায় ছিল না তার। অ্যান্থনির কথায়, ‘ আমি যেতে চেয়েছিলাম। কিন্তু যে ইস্টবেঙ্গল দলকে নিজে হাতে তৈরি করেছি সেটাই আমাকে আটকে রেখেছিল‌। যাদের সাথে এতদিন কাজ করেছি তাদের ছেড়ে যেতে মন চায়নি।’ তাছাড়া দলগত ঐক্যের কথা ও উঠে আসে এই কোচের থেকে।

Get the Latest Cricket, Asian Games 2026, Football , Hockey, Badminton Scores, F1 Results at Kolkata24x7 Sports. Like Us On Facebook Or Follow Us On Twitter For More Sports Updates.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *