প্রয়াত বেয়ারফুট কলেজের প্রতিষ্ঠাতা সঞ্জিত ‘বুঙ্কের’ রায়
প্রয়াত প্রবাদপ্রতিম সমাজকর্মী ও শিক্ষাবিদ সঞ্জিত ‘বুঙ্কের’ (Bunker) রায়। বেয়ারফুট কলেজের প্রতিষ্ঠাতা ‘বুঙ্কের’ রায় মঙ্গলবার ১০ নভেম্বর, রাজস্থানের আজমের জেলার তিলোনিয়া গ্রামে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮১ বছর। মৃত্যুকালে তাঁর পাশে ছিলেন তাঁর স্ত্রী, সমাজকর্মী এবং প্রাক্তন আইএএস অরুণা রায় এবং অন্যান্য সহকর্মীরা। গ্রামীণ উন্নয়ন, নিরক্ষর নারীদের স্বনির্ভর করা এবং টেকসই প্রযুক্তির প্রসারে তাঁর অবদান অবিস্মরণীয়।