PM Modi on Bangladesh: ‘হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে’, বাংলাদেশ নিয়ে উদ্বেগ প্রধানমন্ত্রীর কণ্ঠে – Bengali News | 140 Crore Indians Worried About Hindus in Bangladesh, Must Ensure their Safety, PM Narendra Modi says in His Independence Day Speech
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।Image Credit source: PTI
নয়া দিল্লি: বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লালকেল্লা থেকে ৭৮তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেন, “১৪০ কোটি ভারতের জনগণই বাংলাদেশের হিন্দু ও সংখ্যালঘুদের নিয়ে উদ্বিগ্ন”। দ্রুত বাংলাদেশে শান্তি ফেরানোর আর্জি জানান প্রধানমন্ত্রী।
এ দিন লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, “বাংলাদেশে যা ঘটল, তা উদ্বেগের বিষয়। আশা করা হচ্ছে শীঘ্রই পরিস্থিতি স্বাভাবিক হবে। বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ভারত চায়, প্রতিবেশী দেশগুলি শান্তির পথে থাকুক। ভারত সবসময় বাংলাদেশের শুভাকাক্ষী থাকবে। আগামিদিনে বাংলাদেশের উন্নয়ন যাত্রায় শুধুই আমাদের শুভকামনা থাকবে।”
প্রসঙ্গত, সংরক্ষণ নিয়ে বাংলাদেশে শুরু হওয়া ছাত্র আন্দোলনই রূপ নেয় দেশ জোড়া আন্দোলনে। চরম বিক্ষোভ-প্রতিবাদের মুখে পড়েই প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে বাধ্য হন শেখ হাসিনা। দেশ ছাড়তেও বাধ্য হন তিনি। বর্তমানে ভারতেই আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা।
এদিকে, শেখ হাসিনা দেশ ছাড়ার এবং সরকারের পতনের পরই বাংলাদেশে সংখ্যালঘু ও হিন্দুদের উপরে নির্মম অত্যাচার শুরু হয়। হিন্দু মন্দির ও বাড়িতে ভাঙচুর করা হয়েছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বাড়িঘর। বহু হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই ঘটনা নিয়েই এবার উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)