West Bengal Weather Update: ফোঁটার দিন হাওয়া অফিসের পূর্বাভাস কী? | When Will the Winter Chill Return? - 24 Ghanta Bangla News
Home

West Bengal Weather Update: ফোঁটার দিন হাওয়া অফিসের পূর্বাভাস কী? | When Will the Winter Chill Return?

Spread the love

ভাইফোঁটার আনন্দে জল ঢালতে হাজির অনাকাঙ্ক্ষিত অতিথি বৃষ্টি! আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, মঙ্গলবার কলকাতা, দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। বুধবার পর্যন্ত চলবে এই বৃষ্টির রেশ। বৃহস্পতিবারও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

এদিকে বাতাসে প্রচুর জলীয় বাষ্প ঢুকে যাওয়ায় উত্তুরে হাওয়া থমকে গিয়েছে। এর ফলে একধাক্কায় উধাও হয়েছে শীতের আমেজ। গত দু’দিনে কলকাতার তাপমাত্রা প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। তবে শুক্রবার থেকে আবহাওয়ার ভোলবদল হবে। মেঘ কাটলেই হুড়মুড়িয়ে কমবে পারদ। শুক্রবারের পর রাজ্যে ফের শীতের আমেজ ফেরার প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আজ ফোঁটা নিতে বেরোলে ছাতা নিতে ভুলবেন না!

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *