বারান্দায় টবেই ফলবে স্ট্রবেরি, রইল টিপস

বাড়িতে স্ট্রবেরি ফলাতে বড় বাগানের প্রয়োজন নেই। ছোট্ট বারান্দা, ছাদ কিংবা জানলার ধারে পর্যাপ্ত রোদ পেলেই টবে স্ট্রবেরি গাছ লাগাতে পারেন। কী ভাবে যত্ন নেবেন? রইল টিপস।

সঠিক জাতের স্ট্রবেরি গাছ বেছে নিন
প্রথমেই স্থানীয় আবহাওয়ার সঙ্গে মানানসই স্ট্রবেরির চারা কিনুন। ‘সুইট চার্লি’, ‘চ্যান্ডলার’ বা ‘ফেস্টিভ্যাল’-এর মতো জাতের খোঁজ করতে পারেন।

সঠিক মাপের টব ব্যবহার করুন
স্ট্রবেরি গাছের জন্য ৮-১০ ইঞ্চি গভীর এবং চওড়া টব বেছে নিন। টবের নীচে জল বেরোনোর ছিদ্র থাকা জরুরি, যাতে শিকড়ে জল জমে না থাকে।

মাটি তৈরি করুন বুঝেশুনে
বাগানের মাটির সঙ্গে কোকোপিট ও পচা জৈব সার মিশিয়ে ঝুরঝুরে মাটি তৈরি করুন। মাটি এমন হতে হবে, যাতে প্রয়োজনীয় আর্দ্রতা থাকে, আবার অতিরিক্ত জলও বেরিয়ে যায়।

চারা লাগানোর সময় সতর্ক থাকুন
চারা বসানোর সময় শিকড় মাটির নীচে রাখুন, কিন্তু পাতার গোড়ার মোটা অংশ বা ‘ক্রাউন’ মাটির সমতলে রাখবেন। ক্রাউন মাটির নীচে চাপা পড়লে পচন ধরতে পারে।

পর্যাপ্ত রোদে রাখুন গাছ
স্ট্রবেরি গাছের ভালো বৃদ্ধি ও ফলনের জন্য প্রতিদিন প্রায় ৫-৬ ঘণ্টা সরাসরি রোদ প্রয়োজন। তবে দুপুরের কড়া রোদে গাছ শুকিয়ে যাওয়ার আশঙ্কা থাকলে কিছুটা ছায়ার ব্যবস্থা করুন।

নিয়মিত জল দিন, তবে বেশি নয়
মাটির উপরের স্তর শুকিয়ে গেলে গাছের গোড়ায় জল দিন। টবে যেন জল জমে না থাকে, সে দিকে খেয়াল রাখুন।

সময়মতো সার দিন গাছে
গাছের বৃদ্ধির জন্য মাঝে মাঝে পচা জৈব সার বা ভার্মিকম্পোস্ট ব্যবহার করতে পারেন। তবে অতিরিক্ত সার দেবেন না, কারণ তাতে পাতা বেশি বাড়লেও ফলন কম হতে পারে।Strawberry plant with ripe red strawberries and white flowers growing in a terracotta pot on a sunny balcony.

অপ্রয়োজনীয় রানার ছেঁটে দিন
স্ট্রবেরি গাছ থেকে সরু ডাঁটার মতো অংশ বেরোয়, যাকে ‘রানার’ বলা হয়। বেশি ফলন চাইলে অতিরিক্ত রানার ও শুকনো পাতা পরিষ্কার কাঁচি দিয়ে কেটে দিন।