CM Suvendu Adhikari: বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন বাঁধনা পরবে | Chief Minister is going to Bankura, will join and wear a bandhna - 24 Ghanta Bangla News
Home

CM Suvendu Adhikari: বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী, যোগ দেবেন বাঁধনা পরবে | Chief Minister is going to Bankura, will join and wear a bandhna

Spread the love

বাঁকুড়া: বাঁকুড়ায় (Bankura) যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari)। ওইদিন বাঁকুড়ার রাইপুরে বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে আয়োজিত বাঁধনা পরবে যোগ দেবেন তিনি। ওইদিনই তিনি যোগ দিতে পারেন বাঁকুড়া শহরের পাঠকপাড়ার মাঠে আয়োজিত খাদ্য মেলার অনুষ্ঠানেও।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর গত ৬ মাসে শুভেন্দু অধিকারী ৩ বার বাঁকুড়া সফরে গিয়েছেন। এবার চতুর্থ বারের জন্য ১২ নভেম্বর বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওইদিন রাইপুরের বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে আয়োজিত বাঁধনা পরবে যোগ দেবেন তিনি।

ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে জঙ্গলমহলের কুড়মি, সাঁওতাল, মুণ্ডারি সহ বিভিন্ন জনজাতির নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির দাবি নির্দিষ্ট কোনো সংস্কৃতি নয়, জঙ্গলমহলের কুড়মি, সাঁওতাল, মুন্ডা, শবর সহ জঙ্গলমহলের সমগ্র জনজাতির নিজস্ব একটি মিশ্র সংস্কৃতি রয়েছে। ভিন্ন সেই মিশ্র সংস্কৃতির স্বীকৃতি আদায় করতেই মুখ্যমন্ত্রীর সামনে ওই সংস্কৃতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর দাবি মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের কুটুম ( আত্মীয়) । তাই তাঁর সফরকে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *