সরশুনায় কালীপুজো নিয়ে অশান্তি,চলল গুলি,ধৃত ১
সোমবার ভোর তিনটে নাগাদ সরশুনা থানা এলাকার রক্ষিতপাড়ায় ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই এলাকায় দু’টি কালীপুজোর আয়োজন করেন স্থানীয় দুই বাসিন্দা রাজ পাল এবং দীনেশ শর্মা। কার পুজো বেশি ভালো হচ্ছে, তা নিয়ে বচসার সূত্রপাত। অভিযোগ, সে সময়ে আচমকা একটি আগ্নেয়াস্ত্র বের করে পরপর দু’টি গুলি ছোড়ে শূন্যে। এর পরে ঘটনাস্থল থেকে চম্পট দেয়। স্থানীদের থেকে খবর পেয়ে সরশুনা থানার পুলিশ আসে। উদ্ধার করা হয় কার্তুজের খোল। পরে রাজুকে গ্রেপ্তারও করা হয়।