তফসিলি উপজাতি সার্টিফিকেট প্রশ্নে গ্রুপ সি ডি - 24 Ghanta Bangla News
Home

তফসিলি উপজাতি সার্টিফিকেট প্রশ্নে গ্রুপ সি ডি

Spread the love

এই অবস্থায় বলকরামের দাবি, ‘কমিশনের তালিকায় থাকা ১৫৩ জন প্রার্থীর নামে ইস্যু করা জাতিগত শংসাপত্রগুলি জাল বলে আমরা ইতিমধ্যেই কমিশনে নালিশ জানিয়েছি।’ এসএসসি–র তরফে পাল্টা দাবি, শিক্ষাকর্মীদের নিয়োগপত্র দেওয়ার আগে নিয়োগকারী সংস্থার (মধ্যশিক্ষা পর্ষদ) ক্ষমতা রয়েছে প্রার্থীদের জাতিগত শংসাপত্র যাচাই করে দেখার। যদিও স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মন সংবাদমাধ্যমে বলেন, ‘গ্রুপ সি এবং গ্রুপ ডি–র প্রাথমিক যে মেধাতালিকা প্রকাশিত হয়েছে, তাতে কিছু বিষয় আমারও নজরে এসেছে। এসসি এবং এসটি ক্যাটিগরিতে এমন কিছু নাম পাওয়া গিয়েছে, যা ওই সব ক্যাটিগরিতে থাকার কথাই নয়।’ তবে মন্ত্রী জানান, স্কুলশিক্ষা দপ্তর ও কমিশন কোনও প্রার্থীর জাতিগত সার্টিফিকেট দেয় না। তাঁর বক্তব্য, ‘প্রার্থীদের শংসাপত্র দিয়েছে বিসিডব্লিউ দপ্তর, আর মহকুমাশাসকরা শংসাপত্রে সই করেন। কোনও প্রার্থী জাতিগত শংসাপত্র পাওয়ার যোগ্য কি না, সেটা যাচাই করা এসএসসি এবং পর্ষদের কাজ নয়। ইন্টারভিউ বা নিয়োগের আগে জাতিগত শংসাপত্র না–দেখাতে পারলে নাম বাদ চলে যাবে।’ তা হলে ওই ‘সন্দেহজনক’ সংরক্ষিত প্রার্থীরা গ্রুপ সি এবং গ্রুপ ডি–র ইন্টারভিউয়ে সফল হলে কী হবে?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *