জেরবার মুম্বই, হায়দরাবাদও - 24 Ghanta Bangla News
Home

জেরবার মুম্বই, হায়দরাবাদও

Spread the love

দিল্লির মতো দিওয়ালির রাতের পরে সোমবার সকালে মাত্রাতিরিক্ত দূষণের সাক্ষী থাকল মুম্বই-হায়দরাবাদও। রবিবার রাত প্রায় তিনটে পর্যন্ত হায়দরাবাদের বানজারা হিলস, শ্রীনগর কলোনি, পাঞ্জাগুট্টা, এস আর নগর, আমিরপেটের মতো একাধিক জায়গায় ধুন্ধুমার বাজি পোড়ানো হয়। যার জেরে রবিবার রাত সাড়ে ন’টা নাগাদ শহরের গড় একিউআই ছিল ৫০৯। একই ছবি মুম্বইয়েরও। এ দিন সকালে মুম্বইয়ের একাধিক জায়গায় ছিল বাজি-দূষণের জেরে ঘন ধোঁয়াশা। সবচেয়ে খারাপ অবস্থা ছিল কালানগর, বান্দ্রা, বাইকুল্লা ও কান্দিভালির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *