কালীপুজোর রাতে কলকাতায় ১২ অগ্নিকাণ্ড, NRS হস্টেলেও আগুন

কলকাতা: কালীপুজোর (Kali Puja) রাতে বাজির উৎসবের মধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। রবিবার রাতে কলকাতায় মোট ১২টি আগুন লাগার খবর পাওয়া গিয়েছে।…
কলকাতা: কালীপুজোর (Kali Puja) রাতে বাজির উৎসবের মধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। রবিবার রাতে কলকাতায় মোট ১২টি আগুন লাগার খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে রয়েছে বেলেঘাটার একটি পরিত্যক্ত বাড়ি এবং NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেল চত্বর। তবে কোনও ঘটনায় হতাহতের খবর নেই।
বেলেঘাটায় পেট্রল পাম্পের কাছে বাড়িতে আগুন
বেলেঘাটা মেন রোডের উপর আলোছায়া সিনেমা হলের বিপরীতে একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ বাড়িতে আগুন লাগে। ঘনবসতিপূর্ণ এলাকায় বাড়িটি অবস্থিত হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছিল। কাছেই ছিল একটি পেট্রল পাম্প।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের চারটি ইঞ্জিন। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এই ঘটনায় কেউ আহত হননি। কীভাবে আগুন লাগল, তা খতিয়ে দেখছে পুলিশ।
NRS মেডিক্যালের হস্টেলেও আগুন
রবিবার রাত সাড়ে ৯টা নাগাদ NRS মেডিক্যাল কলেজ ও হাসপাতালের হস্টেল চত্বরে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হস্টেল চত্বরে মেডিক্যাল পড়ুয়ারা বাজি ফাটাচ্ছিলেন। সেই বাজি থেকেই আগুন লাগে বলে অভিযোগ।
হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট তথা ভাইস প্রিন্সিপাল মানবেন্দ্র সরকার জানিয়েছেন, বাজি থেকেই আগুনের সূত্রপাত। নিরাপত্তাকর্মীদের দ্রুত তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এই ঘটনাতেও কেউ আহত হননি।
কালীপুজোর রাতে শহরের বিভিন্ন জায়গায় পরপর অগ্নিকাণ্ডের ঘটনায় দমকল ও পুলিশের তৎপরতা বাড়ে। তবে বেলেঘাটা ও NRS-এর দুই ঘটনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
The latest news from Kolkata, including traffic updates, civic issues, weather, accidents, administrative decisions, and other important information for daily life, is published in this section. Stay tuned regularly to keep up with all the latest updates from the city.