সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মহারাষ্ট্রের ১৮ সদস্যের দলে ঋতুরাজ
সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল মহারাষ্ট্র। সেই দলে জায়গা করে নিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ২০২৬-২৭ মরশুমের এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দলের ব্যাটিংয়ের মূল ভরসা ঋতুরাজ আর পৃথ্বী শ। এ ছাড়াও দলে রয়েছেন অভিজ্ঞ রাহুল ত্রিপাঠীও। পাশাপাশি, তরুণ অলরাউন্ডার অর্জুন কুলকার্নি ব্যাটিং ও বোলিং— দুই বিভাগেই দলকে শক্তি জোগাবেন। সূরজ শিন্ডে, রামকৃষ্ণ ঘোষ, মুকেশ চৌধুরীর মতো ক্রিকেটারদের নিয়ে অভিজ্ঞতা, তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে মহারাষ্ট্র।