সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মহারাষ্ট্রের ১৮ সদস্যের দলে ঋতুরাজ - 24 Ghanta Bangla News
Home

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য মহারাষ্ট্রের ১৮ সদস্যের দলে ঋতুরাজ

Spread the love

সৈয়দ মুস্তাক আলি ট্রফির জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করল মহারাষ্ট্র। সেই দলে জায়গা করে নিয়েছেন ঋতুরাজ গায়কোয়াড়। ২০২৬-২৭ মরশুমের এই ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতায় দলের ব্যাটিংয়ের মূল ভরসা ঋতুরাজ আর পৃথ্বী শ। এ ছাড়াও দলে রয়েছেন অভিজ্ঞ রাহুল ত্রিপাঠীও। পাশাপাশি, তরুণ অলরাউন্ডার অর্জুন কুলকার্নি ব্যাটিং ও বোলিং— দুই বিভাগেই দলকে শক্তি জোগাবেন। সূরজ শিন্ডে, রামকৃষ্ণ ঘোষ, মুকেশ চৌধুরীর মতো ক্রিকেটারদের নিয়ে অভিজ্ঞতা, তারুণ্যের মিশেলে দল সাজিয়েছে মহারাষ্ট্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *