Raiganj : বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে 'এনকাউন্টার' | After Baruipur, Gaighata and Dhulian, Another Encounter Reported in Raiganj - 24 Ghanta Bangla News
Home

Raiganj : বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে ‘এনকাউন্টার’ | After Baruipur, Gaighata and Dhulian, Another Encounter Reported in Raiganj

Spread the love

রায়গঞ্জ: বারুইপুর-গাইঘাটা-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ। রাজ্যে আরও এক এনকাউন্টার। জানা গিয়েছে, নাবালিকাকে ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ নভেম্বর কুলিক ফরেস্ট থেকে উদ্ধার হয় নাবালিকার পচাগলা দেহ। তিনদিন নিখোঁজ থাকার পর তার দেহ উদ্ধার হয়। এই ঘটনাতেই অভিযুক্তকে এনকাউন্টার করা হয়েছে।

মূল অভিযুক্তের নাম দিলীপ রায়। গত বৃহস্পতিবার নাবালিকার দেহ উদ্ধারের পর অভিযুক্তকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। সূত্রের খবর, গতকাল রাতে অভিযুক্তের খোঁজ পায় পুলিশ। অভিযুক্তের পিছনে ধাওয়া করে পুলিশ। সূত্রের খবর, পুলিশকে দেখেই অভিযুক্ত বিহারের সীমানা দিয়ে পালানোর চেষ্টা করে। সেইসময়ই এনকাউন্টার করা হয় বলে খবর। পুলিশকে দেখে গুলি চালানোরও অভিযোগ উঠেছে দিলীপের বিরুদ্ধে। এনকাউন্টারে দিলীপ রায়ের মৃত্যু হয়েছে কি না এখনও পর্যন্ত জানা যায়নি।

খবরটি সদ্য এসে পৌঁছেছে। বিস্তারিত বিবরণ আসছে কিছুক্ষণের মধ্যেই। আপনার কাছে দ্রুততার সঙ্গে খবর পৌঁছে দেওয়াই আমাদের প্রয়াস। তাই সব খবরের লেটেস্ট আপডেট পেতে এই পেজটি রিফ্রেশ করতে থাকুন। পাশাপাশি অন্যান্য খবরের জন্য ক্লিক করুন এখানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *