Ruturaj Gaikwad-Utkarsha Pawar: ভারতের ক্রিকেট দম্পতি, স্বামী মারকুটে ব্যাটার; বল হাতে উইকেট নিচ্ছেন স্ত্রী - Bengali News | Ruturaj Gaikwad wrote on Instagram, Hi There Serious for her wife Utkarsha Pawar shines on Women’s Senior One Day Trophy semifinal - 24 Ghanta Bangla News
Home

Ruturaj Gaikwad-Utkarsha Pawar: ভারতের ক্রিকেট দম্পতি, স্বামী মারকুটে ব্যাটার; বল হাতে উইকেট নিচ্ছেন স্ত্রী – Bengali News | Ruturaj Gaikwad wrote on Instagram, Hi There Serious for her wife Utkarsha Pawar shines on Women’s Senior One Day Trophy semifinal

Spread the love

Ruturaj Gaikwad-Utkarsha Pawar: ভারতের ক্রিকেট দম্পতি, স্বামী মারকুটে ব্যাটার; বল হাতে উইকেট নিচ্ছেন স্ত্রী

কলকাতা: পিচ থেকে বিয়ের পিঁড়ি অবধি গড়িয়েছে তাঁদের পার্টনারশিপ। ভারতের এই ক্রিকেট দম্পতিকে অনেকেই চেনেন। যাঁরা জানেন না, তাঁদের জানিয়ে রাখি কথা হচ্ছে ঋতুরাজ গায়কোয়াড় (Ruturaj Gaikwad) এবং উৎকর্ষা পাওয়ারকে (Utkarsha Pawar) নিয়ে। ২০২৩ সালের আইপিএলের পর, জুনে সিএসকের তারকা ওপেনার ঋতুরাজ গায়কোয়াড় এবং মহারাষ্ট্র মহিলা দলের ক্রিকেটার উৎকর্ষা পাওয়ারের বিয়ে হয়েছিল। স্বামী-স্ত্রী দু’জনেরই প্রথম প্রেম ক্রিকেট। উৎকর্ষা বরাবর ঋতুরাজের পাশে দাঁড়িয়েছেন। ঠিক একইভাবে স্ত্রী উৎকর্ষার পাশে সব সময় দেখা গিয়েছে ঋতুরাজকে। ফের স্ত্রীকে উৎসাহিত করলেন ঋতুরাজ।

ভারতের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়ের স্ত্রী উৎকর্ষা পাওয়ার মহারাষ্ট্রের হয়ে সিনিয়র উইমেন্স ওয়ান ডে ট্রফির সেমিফাইনালে খেলেছেন। উত্তরাখণ্ডের বিরুদ্ধে সেই ম্যাচে অবশ্য জিততে পারেননি উৎকর্ষারা। স্ত্রী উৎকর্ষা উইকেট নেওয়ায় আবেগপ্রবণ হয়ে পড়েন ঋতুরাজ। এবং নিজের ইন্সটাগ্রাম স্টোরিতে উৎকর্ষার জন্য এক বার্তা শেয়ার করেন ঋতু। তাতে ছিল উৎকর্ষার একটি ছবি। এবং লেখা, ‘Hi there serious!’ সঙ্গে একটি হৃদয়ের স্টিকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়ের শেয়ার করা ইন্সটা স্টোরির ছবি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *