Buxa Tigress | ৫ দিনে দু’বার বক্সা থেকে পালাল বাঘিনি, CCTV ফাঁকি দিয়ে কী ভাবে এনক্লোজ়ার থেকে পালাল BTR TF-1? - 24 Ghanta Bangla News
Home

Buxa Tigress | ৫ দিনে দু’বার বক্সা থেকে পালাল বাঘিনি, CCTV ফাঁকি দিয়ে কী ভাবে এনক্লোজ়ার থেকে পালাল BTR TF-1?

Spread the love

এক বার নয়, এ নিয়ে দু’বার বক্সা ছেড়ে পালাতে সক্ষম হলো ঢাক-ঢোল পিটিয়ে বিহারের বাল্মীকি টাইগার রিজার্ভ থেকে বাংলার বক্সায় আনা বাঘিনি (বিটিআর টিএফ-১)। মাত্র পাঁচ দিনের ব্যবধানে গুচ্ছ সিসিটিভি ক্যামেরার নজরদারি এড়িয়ে রবিবার এনক্লোজার ভেদ করে ক্রমশ পূর্বদিকে এগিয়ে চলেছে সে। ঘটনায় স্তম্ভিত বন দপ্তর। হয় লোহার জালের বাউন্ডারির তার ছিঁড়ে, অথবা সুড়ঙ্গ দিয়ে এনক্লোজার পেরিয়েছে বছর তিনেকের ওই বাঘিনি। বনকর্তাদের জোরালো অনুমান দ্বিতীয় সম্ভাবনাটির দিকেই। অকুস্থল খতিয়ে দেখে বনকর্তাদের ধারণা, চার দিকে কংক্রিটের প্রায় দু’ফুট চওড়া এবং প্রায় চার ফুট গভীর দেওয়ালের নীচের মাটি অত্যন্ত দক্ষতার সঙ্গে বিটিআর টিএফ-১ পায়ের সাহায্যে খুঁড়েছিল। অন্য বাঘের এ ভাবে এনক্লোজার ভেদ করে পালানোর ঘটনাও বিরল বলেও জানিয়েছেন বনকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *